Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিজ শরীরে আগুন দিল কলেজছাত্রী !

banglarbhoreBy banglarbhoreমে ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা
সাতক্ষীরার তালায় তুলি নামে (১৭) এক কলেজছাত্রী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কারিকার পাড়ায় ঘটনাটি ঘটে। তুলি ঘোনা গ্রামের কারিকরপাড়ার ভ্যানচালক কামরুল সরদারের মেয়ে ও তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বাড়িতে কেউ না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তুলি। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী জানান, ঘোনা করিকার পাড়া জামে মসজিদের পেশ ইমাম জনৈক আমিনুল ইসলামকে কলেজছাত্রী তুলি ভালবাসত।

তবে ইমাম সাহেব তুলির প্রেমে সাড়া না দিয়ে ইমামতির চাকরি ছেড়ে চলে যান। প্রেমে ব্যর্থ হয়েই হয়তো সে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে বলে ধারণা তাদের।

এদিকে, খবর পেয়ে তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানার ওসি, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান ওই কলেজছাত্রীর বাড়িতে ছুটে যান।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহিনুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েই তিনি ঘটনাস্থালে যান। তবে কি কারণে কলেজছাত্রী আত্মহত্যা চেষ্টা করেছে এখনি বলা সম্ভব না। তদন্ত চলছে, তদন্ত শেষে জানানো হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.