Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২০, ২০২৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শ্যামনগরে শোভাযাত্রা

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা 

সাতক্ষীরার শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) জশনে জুলুস উপলক্ষে শুক্রবার সকালে রামনগর, শংকরবাটি, গোবিন্দপুর এলাকার শত শত মুসল্লি শ্যামনগর পৌরসভার হায়বাতপুর জামে মসজিদ থেকে শোভাযাত্রা বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. সামসুরদ্দীন, নকিপুর জমিদার বাড়ি মসজিদের ইমাম মাওলানা মো. হাসানুজ্জামান, মাওলানা বিলাল হুসাইন, গোবিন্দপুর পাকপাঞ্জতন জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল সাহাদাত। আরো উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান, শেখ আব্দুর রাসেদ, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা:)’র জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.