Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পবিত্র রমজানে চিকিৎসক পরামর্শ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ডা. মো. হামিদ উদ্দীন
আজ থেকে শুরু হয়েছে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মুসলমানদের কাছে এটি খুব গৌরবের এবং ফজিলতের একটি মাস। রোজা মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত। কিন্তু শারীরিক কারণে অনেকেই রোজা রাখতে পারেন না বা অনেকেই রোজা রেখে খাবার গ্রহণে অনিয়মের কারণে অসুস্থ হয়ে পড়েন।

এ অবস্থায় অসুস্থ ব্যক্তিরা কিভাবে রোজা রাখবেন সে বিষয়ে আমাদের নিয়মিত আয়োজন রমজানে চিকিৎসক পরামর্শে আজ লিখেছেন, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ মেম্বার অব আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজিকাল এসোসিয়েশন ডা. মো. হামিদ উদ্দীন।

প্রথমেই তিনি জানিয়েছেন, একজন রোজদারকে ইফতার থেকে সেহরি পর্যন্ত দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করতে হবে। যা ইফতারের এক থেকে দেড় ঘন্টা পরে ধীরে ধীরে শুরু করা যেতে পারে। তেলেভাজা জাতীয় খাবার এড়িয়ে ইফতারে ১/২ টি খেজুর, ১ গ্লাস পানি, হালকা প্রোটিন জাতীয় খাবার ছোলা, ডিম, ডাল রাখা যেতে পারে। ফলের মধ্যে পেঁপে, আপেল, পেয়ারা, নাসপাতি, কমলা, তরমুজ ও সীমিত পরিমাণে কলা থাকলে ভালো হয়। তালিকায় কম চিনি দিয়ে তৈরি ২০০ থেকে ২৫০ মিলিলিটার শরবত রাখা যেতে পারে। চা বা কফির প্রয়োজনীয়তা থাকলে ইফতারের ১ ঘন্টা পর পান করা ভালো।
রাতে শোবার সময় ভারি খাবার এড়িয়ে এক গ্লাস দুধ এবং সামান্য বাদাম খাওয়া উত্তম।

সেহরিতে ২ থেকে ৩ গ্লাস পানি, লাল আটার রুটি, ওটস, ডিম- ডাল, মাছ ও সবজি খাওয়া যেতে পারে।

এ সময়ে অনেকে কোষ্ঠকাঠিন্যে ভোগে। তাই পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার, ইসবগুলের ভুসি ও নানা রকমের ফল খাওয়া যেতে পারে। এছাড়া যাদের এসিডিটির সমস্যা আছে তাদের লেবু না খাওয়া ভালো। সম্ভব হলে জিলাপি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। তবে আলসার, এইচবিএসএজি, আইবিএস, ফ্যাটি লিভারসহ নানা রোগে আক্রান্তরা নিয়মিত ফলোআপ ও চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.