Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২১, ২০২৬

‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’

যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে যশোরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারে উপ-পরিচালন ও পৌর প্রশাসক রফিকুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এর আগে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের উপ-পরিচালক আসলাম শেখ। এছাড়া বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আইপিই) ড. সাখাওয়াত হোসেন, শুভেচ্ছা আইসক্রিম ফ্যাক্টরি মণিরামপুরের স্বত্বাধিকারী হযরত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উর্মি রহমান।

সভায় বক্তারা বলেন, ওজন ও পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপি দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মানসম্মত পণ্য এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে অনলাইনভিত্তিক কিউআর কোড, অত্যাধুনিক প্রযুক্তি, আইওটি, ব্লকচেইন ও রোবটিক্স ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন, বিপণন এবং চিকিৎসা সেবায় ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা প্রয়োজন।

সভায় জানানো হয়, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বিএসটিআই নিজ নিজ অধিক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ওজন ও পরিমাপ বিষয়ক বিশ্বের শীর্ষ দুটি আন্তর্জাতিক সংস্থা যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এ দুটি সংস্থার সদস্য দেশ হিসেবে বাংলাদেশেও জাতীয় মান সংস্থা বিএসটিআই দিবসটি পালন করছে।

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি ডিভিও চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ী হয় শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, মোবাশ্বের, সুলেরি, মাইমুনা ও আফিয়া।

প্রসঙ্গত, ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ১৭ দেশের প্রতিনিধির উপস্থিতিতে ‘মিটার কনভেনশন’ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থা চালুর ক্ষেত্রে এ চুক্তিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.