Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৪, ২০২৪

পানিসারায় মাটি পরীক্ষা ও সার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পেলেন ৫০ ফুলচাষি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলের ৫০ ফুলচাষিকে মাটি পরীক্ষা ও সার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার পানিসারায় বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হয়। যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ)। যশোরের ফুলচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাসিম আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত ও আসাদুল হাসান জুয়েল।

হাড়িয়া গ্রামের রেশমা খাতুন ও পানিসারার আবুল হোসেন জানান, ফুলচাষে মাটির ভূমিকা কি, কোনটি আদর্শ মাটি, কীভাবে মাটি পরীক্ষা করতে হয়, ফুলচাষে সার ব্যবস্থাপনা কি, সার প্রয়োগের সময়, কীটনাশক ছিটানোর নিয়ম ইত্যাদি তারা হাতে-কলমে শিখেছেন। বাস্তবে প্রয়োগ করতে পারলে তারা লাভবান হবেন।

বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হাসান জুয়েল বলেন, বেডস্ একটি অরাজনৈতিক, অলাভজনক, জনসাধারণ ভিত্তিক এবং পরিবেশ উন্নয়ন-কেন্দ্রিক বেসরকারি সংস্থা। দেশের পরিবেশগত উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বেডস্ ২০১১ সালে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ফুলচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বেডস্রে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.