চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মোটসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে নাহিদ হাসান সাগর (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সহযাত্রী। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে হাটবোয়ালিয়া থেকে তিন বন্ধু এক মোটরসাইকেলে করে আলমডাঙ্গা শহরে ফেরার পথে কুমারী ভেটেরিনারি সাইনবোর্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে হাটবোয়ালিয়া এলাকা থেকে তিন বন্ধু এক মোটরসাইকেলে করে আলমডাঙ্গা শহরের দিকে ফিরছিলেন। কুমারী ভিটি আই মোড়ে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। চালকসহ অপর যুবকও রক্তাক্ত জখম হন। তাদের উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নাইম জোহান ও সাজিদ হাসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিরোনাম:
- অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
- আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
- পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
- বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
- রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা