Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পূর্ব শত্রুতার জের : ঝাঁপা বাঁওড়ে মাছ লুটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreJuly 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝাঁপা সংবাদদাতা:
পূর্ব শত্রুতার জের ধরে যশোরের মণিরামপুর উপজেলার রামপুর গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবক পাহারাদারদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে বাঁওড়ের মাছ লুট করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁওড় মালিক ও ওই যুবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মণিরামপুরের ঝাঁপা বাঁওড় ইজারাদার মালিক মোবারকপুর মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে জানা যায়, রামপুর গ্রামের ওই সকল যুবকসহ অন্যরা বাঁওড়ের গতবারের ইজারা মালিক ছিলেন। এবার বাঁওড় ইজারা না পাওয়ায় বর্তমান ইজারা মালিকদের সাথে দ্বন্দে জড়িয়ে বাঁওড় ব্যবসাকে ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা আটতে থাকে। রামপুর গ্রামের কাদের ও সেলিমের নেতৃত্বে জুলাই মাসের শুরু থেকে গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবকদের দিয়ে বাঁওড়ের পাহাদারদের ভয়ভীতি, হুমকি ধামকি ও ইটপাটকেল মেরে তাড়িয়ে দিয়ে নেটজাল, কারেন্টজাল, খেপলাজাল ও নেতড়া দিয়ে মাছ ধরে নিয়ে যায়।

একপর্যায়ে গত ১২ জুলাই দুপুরে মালিক পক্ষের সাথে মাছ লুট করতে আসা ওই সকল যুবকদের বাকবিতন্ডা ও গোলযোগের সৃষ্টি হয়। মালিক পক্ষ বিষয়টি প্রশাসনকে জানালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান এরং পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। একই সাথে জোর পূর্বক মাছ ধরার ব্যপারে রামপুর গ্রামের লোকজনকে নিষেধাজ্ঞা দেন। তারপরও জোরপূর্বক মাছ ধরায় রামপুর গ্রামের হাসানুর, মেহেদী হাসান, হিল্লাল, হাবিব, জিসান, আলী, সাইদ, বিল্লাল, মারুফ, ফারুখ, সরী, অপু, সিরাজুল (নাপিত), রাসেল, দেলোয়ার, হানিফা, ইমনসহ অজ্ঞাতনামা অর্ধশতাধিক ব্যক্তির নামে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন বাঁওড় মালিক ও সমিতির সভাপতি শুধাংসু বাবু।

বাঁওড়ের মালিক গোপাল ও শাহ আলম বলেন, রামপুর গ্রামের যে দুইজন ব্যক্তি নেতৃত্ব দিয়ে বাঁওড় থেকে মাছ লুট করাচ্ছে তারাসহ সকলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইজারা মালিক মোবারকপুর সমবায় সমিতির সভাপতি শুধাংসু বিশ্বাস বলেন, আমরা কোটি কোটি টাকা ব্যয় করে বাঁওড় ইজারা নিয়ে মাছ চাষ করছি। এখানে ক্ষতি করতে যারাই আসুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.