Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

‘প্রতিবেশি ফুফু’র লোভের বলি শিশু সাদিয়া

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

# স্বর্ণের কানের দুলের লোভে খুন
# দুল বিক্রি করে রেস্টুরেন্টে খেতে যান খুনি
# অভিযুক্ত কারাগারে

হাসান আদিত্য
সাত বছরের শিশু সাদিয়া খাতুন। এলাকায় তার সমবয়সী অনেকেই থাকলেও একমাত্র খেলার সঙ্গী বিশ বছর বয়সী চম্পা খাতুন। সদিয়াদের দু’ বাড়ি পরেই চম্পার বাড়ি। সকাল কিংবা রাত সাদিয়ার অবাধ যাতায়াত ছিল সেই বাড়িতে। রক্তের কেউ না হলেও চম্পাকে প্রতিবেশী ফুফু বলেই সম্বোধন করতো শিশুটি। সাদিয়াকে পড়াশোনাও করাতো চম্পা। এমনও দিন গেছে চম্পার হাতে ভাত না খেলে কিছুই খায়নি চঞ্চল জেদী স্বভাবসূলভ শিশু সাদিয়া। দুজনের এমন মিলে এলাকার রোকমুখে ছড়িয়ে পড়ে সাদিয়ার দ্বিতীয় মা চম্পা। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে চম্পার বাড়িতে খেলতে আসে সাদিয়া। মধ্যরাতে চম্পার বাড়ির পাশ থেকে গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

সাদিয়ার পরিবারের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, সাদিয়ার কানে থাকা সোনার দুলের লোভে চম্পাই তাকে শ্বাসরোধ করেছে। সোনার দুল হাতিয়ে নেয়ার উদ্দেশে চম্পা তাকে হত্যা করেন। পরে সেই দুল বিক্রি করে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। এর আগে শিশুটি ১৩ ঘণ্টা যাবত নিখোঁজ ছিলো। এদিন যশোর জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে বিকেলে সাদিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই হত্যার অভিযোগে চম্পা খাতুনকে আসামি করে মামলা করেছে শিশুটির পিতা। দুপুরে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা চম্পাকে আটক করে পুলিশে দেয়।

মারা যাওয়া সাদিয়া খাতুন ঝিকরগাছার মাটিকোমরা গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়ত। বাবলুর রহমান কৃষিকাজ করেন। এ ঘটনায় আটক চম্পা খাতুন (২২) মাটিকোমরা গ্রামের আনিসুর রহমানের মেয়ে। চার বছরের মেয়েকে নিয়ে চম্পা বাবার বাড়িতেই থাকেন। চম্পার বাবা আনিসুর মালয়েশিয়াপ্রবাসী। স্থানীয়রা জানান, অভিযুক্ত চম্পা মাদকাসক্ত। এর আগে ছোটখাটো চুরি করার ঘটনার সাথে জড়িত ছিল সে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ নিখোঁজ হয় সাদিয়া। প্রতিবেশী চম্পাসহ আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেও সাদিয়াকে পায়নি তার পরিবার। এরপর তাকে না পেয়ে সাদিয়ার বাবা বাবলুর রহমান ঝিকরগাছা থানায় অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথাও পুলিশকে জানান। রাত সাড়ে ১১টার দিকে চম্পার বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশ। তখন চম্পার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে সাদিয়ার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর দাদা ফজলুর রহমান জানান, মঙ্গলবার দুপুর থেকে সাদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঝিকরগাছা থানায় একটি জিডি করা হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় সাদিয়াকে তার প্রতিবেশি ফুফু চম্পার সঙ্গে দেখা গেছে।

সন্দেহজনক আসামি হিসেবে গ্রামবাসী চম্পাকে রাতেই ঝিকরগাছা থানায় সোপর্দ করে। এরপর রাত বারোটার দিকে বাড়ির পাশে একটা বাঁশ বাগান থেকে সাদিয়ার লাশ উদ্ধার করা হয়। এলাকায় চাঞ্চল্যকর ঘটনা হওয়াতে শুধু মাটিকুমরা গ্রামই নয়; হাজিরবাগ ইউনিয়ন জুড়েই ছিলো এই নির্মমভাবে হত্যাকাণ্ডের শোকের ছায়া। সেটির প্রমাণ সাদিয়ার জানাজা। বাড়ির পাশে একটি আম বাগানে প্রায় ৭ থেকে ৮ শ’ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে মানুষকে কতটা নাড়া দিয়েছে এই হত্যাকাণ্ড।
বুধবার বিকেলে সাদিয়াদের বাড়িতে যেয়ে দেখা যায় দোচালা মাটির টালি দেয়া ছাউনি আর টিনের বেড়া দেয়া দুইটি কক্ষবিশিষ্ট বাড়ি। বাড়িতে প্রতিবেশি ও নারীরা সাদিয়ার মাকে সান্ত্বনা দিচ্ছেন। পুরুষ লোকেরা রাস্তায় দাঁড়িয়ে বাড়িটির দিতে তাকিয়ে অনেকে আফসোস করছিলেন আর সাদিয়াকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন।

স্থানীয়রা জানান, সাদিয়ারা তিন ভাই-বোন। সাদিয়া সবার ছোট। তার উপরে ৮ ও ১২ বছর বয়সী দুই ভাই রয়েছে। দুই সন্তানের পরে একটি মেয়ে সন্তান হওয়ায় বড় আদরের ছিলো সাদিয়া। দুষ্টুমি আর আনন্দ উল্লাসে মাতিয়ে রাখতো পুরো বাড়িটি।
সাদিয়ার মা শাহানারা কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমার বড় আদরের ছিলো সাদিয়া। আমার সাদিয়া কই। চম্পার সাথে মেয়েটার অনেক ভালো সম্পর্ক ছিলো। চম্পার একটা মেয়ে আছে; আমার মেয়েটারেও সে মেয়ে হিসাবে মানতো। পড়াতো, খাওয়াতো, মাঝে মধ্যে ওর বাড়িতে থাকতো। নানান লোকে নানান কথা বললেও কখনো ভাবিনি, আমার মেয়েটারে ও এই দশা করবে। ওর (চম্পা) টাকা লাগতো, আমারে বলতো। যে করেই হোক টাকা ম্যানেজ করতাম। নাই দুলডাই নিয়ে নিতো। আমার মেয়েটারে ক্যান মারলো! আমার মেয়ে হত্যার বিচার চাই।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আটক চম্পা ইয়াবাসেবী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তিনি শিশুটির কানে থাকা সোনার দুল হাতিয়ে নেয়ার লোভে তাকে হত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

রেশমা শারমিন বলেন, ‘চম্পা শিশুটির কান থেকে দুল খুলে নিয়ে যশোর শহরে এসে একটি দোকানে তা বিক্রি করে। এরপর সেই টাকা দিয়ে শহরের জেনারেল হাসপাতালের সামনে ভৈরব হোটেলে খাওয়া-দাওয়া করে।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার কনের স্বর্ণের দুল নিতে পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ওসি আরও জানান, আটক চম্পা খাতুন প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। এদিন বিকেলে পুলিশ চম্পাকে যশোর চিফ জুডিশিয়াল আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen

    September 4, 2026

    লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

    August 15, 2026

    যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

    November 30, 2025
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.