Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বেনাপোলে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউজের সামনে শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মুন্নি ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে ছাত্রদলকে আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে প্রস্তুত হতে হবে। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.