Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৩, ২০২৪

প্রতিমা বিসর্জনে যশোর লাল দীঘিতে মানুষের ঢল

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। রবিবার সন্ধ্যা থেকে শহরের লালদীঘিতে শুরু হয় প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জনকে ঘিরে শহরের লালদীঘিতে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরের ৪৯টি প্রতিমা বিসর্জন দেওয়া হয় এখানে। বিসর্জন উপলক্ষ্যে লালদীঘি এলাকাতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে মোড়া থাকে। শত শত মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয় দীঘিতে।

প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন। আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে সিঁদুর খেলা ও নেচে-গেয়ে উদযাপন করেন।

প্রতিমা বিসর্জনে যশোর লাল দীঘিতে মানুষের ঢল
বিসর্জন উপলক্ষে লালদীঘির আলী রেজা রাজু মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘প্রতিমা বিসর্জনে মানুষের এই ঢলে প্রমাণ করে বাঙালি উৎসবকে ভালোবাসে।

অসাম্প্রদায়িক জেলা যশোর, সাংস্কৃতিক জেলা যশোরে ধর্ম বর্ণের পার্থক্য নাই। হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষেরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। তিনি বলেন, সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে যেমন সবাই কাধে কাধ রেখে কাজ করেছি; তেমননি দেশের যেকোন ক্রান্তিলগ্নে সবাই এক হয়ে কাজ করবো। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে কোথাও কোন কারণে যেন বৈষম্যের সৃষ্টি না হয়। কেউ যেন সুযোগ সন্ধানি সুযোগের জায়গা যেন না পায়। সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে।’

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপাঙ্কর দাস রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, যশোর সেনানিবাসের লেফট্যানেন্ট কর্নেল মোস্তফা কামাল, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে বিকাল থেকে মন্দির মন্ডপে ঢাক-ঢোল বাজিয়ে দুর্গা মাকে বিদায় জানান ভক্তরা। লাল দিঘি ছাড়াও জেলার বিভিন্ন নদী এবং পুকুরেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।  এবছর যশোর জেলায় ৬৫২টি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। যা ২০২৩ সালে ছিলো ৭৩২টি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.