Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

প্রথম পর্বের শেষ ম্যাচে এক নম্বর ওয়ার্ড জয়ী

যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৯, ২০২৫Updated:এপ্রিল ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক

যশোর নগর বিএনপির আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এর প্রথম পর্বের শেষ ম্যাচে জয় লাভ করেছে ১ নম্বর ওয়ার্ড। মঙ্গলবার যশোর টিচার ট্রেনিং কলেজ মাঠে টানটান উত্তেজনাপূর্ণকার ম্যাচে তারা ১-০ গোলে ৫ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

দুই দলের খেলোয়াড়দের আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শুরু হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিরা হয়ে যান। তবে আক্রমাণ এবং পাল্টা আক্রমণের দিয়েই প্রথমার্ধের খেলা শেষ হয়। অর্থাৎ উভয় দলই গোল করতে ব্যর্থ হয়।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের খেলা আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর দ্বিতীয়ার্ধের খেলার শেষ দুই মিনিটে ১নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান দলের পক্ষে একটি গোল করেন। এই গোলের সুবাদে ১ নম্বর ওয়ার্ড জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। বিজয়ী দলের একমাত্র গোলদাতা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দলের অংশগ্রহণকারী পুরস্কার ও খেলার সেরা খেলোয়াড় মেহেদী হাসানের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সভাপতিমন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সহ-সভাপতি শামীম হোসেন বাদল, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

বৈশাখী ফুটবল উৎসব যশোর নগর বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.