Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৩০, ২০২৬

অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বৃহস্পতিবার যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শহরতলির জেস গার্ডেনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারপার্সন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান অতিথি তার বক্তৃতায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা বা খেলধুলা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, লেখপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার দরকার।

তিনি তার বক্তৃতায় স্কুলের সমৃদ্ধিতে অভিভাবকদের সহযোগিতা কামনা করে বলেন, এ প্রতিষ্ঠানটি কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তাই সবার সহযোগিতা কামনা করি।

তিনি ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি পিকনিকের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

স্কুলের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা কমিটির সেক্রেটারি একে শরফুদ্দৌলা ছোটলু ও সদস্য মারুফ হোসেন।

অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের যশোরের উপপরিচালক আতাউর রহমান, হাজী মশিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক শেখ আখতারুজ্জামান, স্কুলের উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ৪৫টি পুরস্কার বিতরণ এবং ক্রেস্ট দিয়ে অতিথিদের সংবর্ধিত করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.