বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করায় বুধবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এদিন সকাল ১১ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে থেকে মিছিলটি বের করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে। এরপর তারা অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দেয়।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের ন্যায্য দাবি বিরুদ্ধে অবস্থান করে তার নিজ ফেসবুক একাউন্টে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। ছাত্র আন্দোলনে যাওয়া শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা, একাডেমিক পরীক্ষার নম্বর বন্টনে ক্ষেত্রে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে।
এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষার্থীরা প্রভাষক ফারুক হোসেনকে দ্রুত পদত্যাগ করে কলেজ থেকে বিদায় নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।
শিরোনাম:
- যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
- দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
- দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
- কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
- মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত