Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
চিরনিদ্রায় শায়িত হলেন কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদ। উপজেলার আধুনিকায়নের রূপকার, গণমানুষের প্রিয় নেতা এবং প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদ জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর কামিল মাদ্রাসা ময়দানে তার জানাজা সম্পন্ন হয়েছে। যেখানে কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়েছে। তাঁর বাবা ছিলেন ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত কোটচাঁদপুর পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান।

বড় ভাই গোলাম মোস্তফা সরদার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর কমান্ডার। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। উচ্চশিক্ষা শেষ করে বিলাসিতার মোহ ত্যাগ করেছিলেন তিনি।

সরকারি চাকরির পেছনে না ছুটে বেছে নিয়েছিলেন জনসেবা ও রাজনীতিকে। মেধা আর দূরদর্শিতা দিয়ে তিনি পাল্টে দিয়েছিলেন কোটচাঁদপুরের চেহারা। বিপুল ভোটে জয়ী হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকার অবকাঠামো উন্নয়নে যে আমূল পরিবর্তন এনেছিলেন, তা আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা।

রাজনীতির গণ্ডি ছাড়িয়ে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। তার হাতে গড়া ‘আদর্শ হেফজ ও এতিমখানা তথা ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র’ আজ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান।

শুধু উন্নয়ন নয়, মানুষের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা চর্চায় তাঁর অবদান কোটচাঁদপুরবাসী কোনোদিন ভুলবে না। জার্মানি থেকে মরদেহ দেশে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন হাজারো মানুষ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.