Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৬

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছা উপজেলার দুলালপুর গ্রামের এক কলেজছাত্রীর বিরুদ্ধে বিয়ের মাধ্যমে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুলালপুর গ্রামের আব্বাস আলীর মেয়ে আনিসা খাতুন যশোর এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। উপজেলার পেটভরা গ্রামের আব্দুল মাজিদের ছেলে মেহেদী হাসান ও তার পরিবারের দাবি গত ২৫ মার্চ আনিসার সঙ্গে মেহেদীর বিয়ে হয়।

মেহেদীর পরিবারের অভিযোগ, বিয়ের সময় কাবিননামা বাবদ চার লাখ টাকা এবং স্বর্ণালংকার দেয়ার শর্ত দেয়া হয়। পরে স্বর্ণালংকার, শাড়ি, প্রসাধনী ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার বেশি ব্যয় করা হয়।

তাদের দাবি, বিয়ের দুই সপ্তাহ পর পরীক্ষার কথা বলে আনিসা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর একাধিকবার তাকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তিনি আসেননি। এ ঘটনায় মেহেদী হাসান চৌগাছা থানায় এবং বাংলাদেশ ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর কাছে পৃথক লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বেলা ১১টার দিকে চৌগাছা থানায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থানার সেকেন্ড অফিসার এসআই মেয়ারাজ উভয় পক্ষের বক্তব্য শোনেন।

বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, আলোচনার এক পর্যায়ে আনিসা কাবিননামা সংক্রান্ত অর্থ ও কিছু স্বর্ণালংকারের বিষয়ে বক্তব্য দেন। তবে তার বাবা আব্বাস আলী ও মা শাহানাজ পারভীন অভিযোগ অস্বীকার করে জানান, তাদের মেয়ে মেহেদীকে তালাক দিয়েছেন এবং তার সঙ্গে আর সংসার করবেন না।

সালিশ বৈঠকে মেহেদীর বাবা আব্দুল মাজিদ, মামা আয়ুব হোসেন, নেসার উদ্দীন বিশ্বাস, আনিসার চাচা মোদাচ্ছের হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ অঞ্চলে বিয়ের কাবিনামা বাণিজ্যের কারিগর আনিসা। তার এ অঞ্চলে একটি শক্তিশালী নেটওয়ার্ক আছে। এর আগেও সে পটুয়াখালীতে ২০২৪ সালে ১২এপ্রিল রাসেল নামে একটি ছেলেকে প্রতারণামূলক বিয়ে করে। সেখান থেকেও কাবিননামা বাবদ ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গহনা হাতিয়ে নেয় আনিসা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.