Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রশাসকের মেয়াদ বেড়েছে এ বছরই হবে যশোর চেম্বারের নির্বাচন

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সাক্ষরিত এক পত্রে যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ ৪ মাস (১২০ দিন) বাড়ানো হয়েছে। মঙ্গলবার দেয়া ওই চিঠিতে নির্বাচনের ৯০ দিন আগে ৩ সদস্যর নির্বাচন বোর্ড গঠন ও ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে বলা হয়েছে। অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে যশোর চেম্বারের নির্বাচন।

জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ি ১২ জুলাই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচন ভেস্তে যাওয়ায় ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্বপালন করছেন একজন প্রশাসক।

শহরের আরএন রোডের মোটরসাইকেল পার্টসের আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, যশোর চেম্বার অব কমার্স হলো আমাদের অভিভাবক। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। প্রশাসক বসিয়ে আগের সরকার চেম্বারকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান প্রশাসকের মেয়াদ ৪ মাস বাড়ার কারণে তিনি ওই সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক এসএম শাহিন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমার মেয়াদ ৪ মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার আমি চিঠি পেয়েছি। এখন আর যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন করতে কোনো বাধা থাকল না। আশা করছি আগামী ৪ মাসের মধ্যে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.