Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান নেতৃবৃন্দ।

সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২ টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধন বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক গবেষক বেনজীন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সাংবাদিক নেতা নূর ইসলাম জুয়েল মৃধা, সরোয়ার হোসেন, এম আইউব, সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, এসএম ফরহাদ, দেওয়ান মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনদের উপর চালানো নারকীয় হত্যাযজ্ঞে মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে। সেখানে চলমান হামলা একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ ইসরাইলের উৎপাদিত পণ্য আমদানি ও তা বিক্রি বন্ধের আহ্বান জানান। একইসাথে বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ঈসরাইল শব্দটি পুনঃ সংযোজনের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলসহ আরো অনেক।

গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.