Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreFebruary 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নাজমুল হুদা
ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১০৮ জন।
নির্বাচন দু’টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে চিরন্তন মল্লিক ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি শেখ তাজ হোসেন পান ৪৯ ভোট। এক নং সহসভাপতি আল ইসলাম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি কাজী সাদাত হাসান শাহরিয়ার পেয়েছেন ৪৯ ভোট। দুই নং সহ-সভাপতি গোপিনাথ রায় চৌধুরী ৫১ এবং জান্নাতুল ফেরদৌস ৫০ ভোট পান। এই পদে জান্নাতুল ফেরদৌস ভোট পুনঃগণনার আবেদন করলেও তাতে ফলের কোন পরিবর্তন হয়নি। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএম আলমগগীর সিদ্দিকী সবুজ ৫৫ ভোট পেয়ে জয়ী হন। এ পদে বোরহান উদ্দীন সিদ্দিকী পান ৪৩ এবং এম আরিফুর রহমান পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক ১ পদে জয়ী ইশতিয়াক আহমেদ ৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন প্রবীর চক্রবর্তী ৪৪ ভোট। সাধারণ সম্পাদক ২ এ আব্দুল হালিম ৫৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুজ্জামান সজিব পান ৪১ ভোট। অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বি ইফতেখার আলম রিপন পান ৪৮ ভোট। সদস্য পদে শাহজাহান আলী বিশ্বাস, আবুল কালাম, জাহিদুর রহমান জুয়েল, শফিকুল ইসলাম, আশরাফুল আলম, ফাহিম রাজ, শাহানাজ সুলতানা রিনা, জামাল হোসেন শিমুল, তারিক এনাম জয়ী হয়েছেন। এ পদে শাহজাহান আলী বিশ্বাস এবং আবুল কালাম সমান সংখ্যক ৫১ ভোট পাওয়ায় তারা এক বছর করে পর্যায়ক্রমে দায়িত্বব পালন করবেন।
এছাড়া আশরাফুল আলম ও শাহানাজ সুলতানা রিনা সমসংখ্যক ভোট পাওয়ায় তারা ১ ও ২ নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন শেষে নির্বাচন কমিশনার এড. মো. ইসহক স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.