Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

বর্ষা কারো আনন্দের, কারো কষ্টের কারণ

banglarbhoreBy banglarbhoreমে ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ:
যশোরে সোমবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। লাগাতর বর্ষার সাথে ঝড়ো বাতাস বইছে। চলমান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই জনপদের মানুষেরও ভোগান্তি বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দড়াটানা, নিউমার্কেট, কোর্ট মোড়, চৌরাস্তাসহ জনগুরুত্বপূৃর্ণ এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বৃষ্টি ভেজা রাস্তা ধরে ছাতা মাথায় পায়ে হেঁটে চলাচল করছেন মানুষ। আবার রিকসা, ইজিবাইকে বর্ষার পানি থেকে রেহাই পেতে পর্দা নামিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। সকাল বেলা রাস্তার পাশের টং দোকানগুলো বন্ধ ছিলো। বিকেল বেলা কিছু কিছু চায়ের দোকান খোলা থাকলেও মানুষের জটলা দেখা গেছে হোটেল রেস্টুরেন্টে। গরম গরম খিঁচুড়িÑমাংস আর রুটি খেতে ব্যক্তিগত গাড়ি চড়ে এসেছেন অনেকেই। এদিকে বর্ষার দিনে তুলনামূলক যাত্রী কম পাওয়ায় আয় রোজগার কমেছে রিকসা, ইজিবাইক চালকদের। তবে স্বাভাবিকের চেয়ে ভাড়া বেশি নিয়ে ক্ষতির অংশ পুষিয়ে নিচ্ছেন তারা। বাড়তি ভাড়া গুণতে নারাজ যাত্রীরা। অর্ধেক ভেজা অর্ধেক শুকনো শরীর নিয়ে একস্থান থেকে অন্যস্থানে যাচ্ছেন অনেকেই। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ না থাকাতে ঘর বন্দি কিশোরের দল শহরের বাদশা ফয়সাল স্কুলের মাঠে ফুটবল নিয়ে খেলায় মেতে উঠেছেন। আবার ফুটপাতে ছাতা মাথায় ফল বিক্রি করতে দেখা গেছে বিক্রেতাদের।

কথা হয় শহরের ঘোপ জেল রোড় এলাকার চায়ের দোকানি আনোয়ারা বেগমের সাথে। তিনি বলেন, সকাল থেকে দোকান বন্ধ ছিলো। দুপুরের পর এসে দোকান খুলেছি। বর্ষার ভিতরে চা কম বিক্রি হয়। বড় দোকান হলে বর্ষার ভিতরে মানুষ এসে বসতে পারত। বাড়ি বসে না থেকে দোকানটা খুলে বসেছি। কম বেশি যা বেঁচা কেনা হচ্ছে বাড়ি থাকলে তাও তো হত না।
রিকসা চালক আবু সাঈদ বলেন, বর্ষার ভিতরে যাত্রী কম। আমরা ভাড়ায় গাড়ি চালাই যাত্রী হোক না হোক আড়াইশ’ টাকা মালিককে দিতে হবে। পাঁচ দশ টাকা ভাড়া বেশি চাইলে যাত্রীরা রাগারাগি করে চলে যাচ্ছে।
শহরের হাসপাতাল মোড়ে নিউ ভৈরব হোটেলের সামনে কথা হয় ইস্তিয়াক আহমেদ নামে একজনের সাথে। তিনি বলেন, বর্ষার দিনে খিঁচুড়ি খুব ভালো লাগে। সকাল থেকে বর্ষা থামছে না। এমন আবহাওয়াতে খিচুড়িÑমাংস মিস করা যায় না। বর্ষায় ভেজার কোনো সুযোগ নেই। বন্ধুকে সাথে নিয়ে গাড়ি করে চলে এসেছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.