Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা
  • কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত
  • ভবদহ দিবসে পদযাত্রায় মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি
  • লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন
  • বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি
  • নানা আয়োজনে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলার ভোরে সংবাদ প্রকাশ : বাগআঁচড়ায় ৪ দোকানিকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreMarch 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সোহাগ হোসেন, বাগআঁচড়া
যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় মূল্য তালিকা না থাকায় চার দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু।
অভিযানকালে মেসার্স আনোয়ার স্টোরের মালিককে ২ হাজার টাকা, তাজমুল স্টোরের মালিককে ১ হাজার টাকা, সাত্তার স্টোরের মালিককে ১ হাজার টাকা ও কালাম স্টোরের মালিককে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, দোকানে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রির নির্দেশ প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন শার্শা থানা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, গত ১ মার্চ ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বিপাকে নিম্ন আয়ের মানুষ’ শিরোনামে দৈনিক বাংলার ভোরসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।

বাংলার ভোর বাগআঁচড়া সংবাদ প্রকাশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা

    October 5, 2026

    কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত

    October 5, 2026

    ভবদহ দিবসে পদযাত্রায় মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.