Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা
  • যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি
  • অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ
  • সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
  • লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
  • বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাড়তি শুল্ককর আরোপ বেনাপোল বন্দরে কমেছে ফল আমদানি

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আমদানিকৃত ফলের ওপর বাড়তি শুল্ককর করায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে আপেল, আঙুর, কেনু, মালটা ও আনার জাতীয় ফল আমদানি। গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে প্রতিকেজি ফলের শুল্ককর ১০১ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা দাঁড়ায়। শুল্ককর বাড়ানোর কারণে দেশে আমদানিকৃত ফলে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করবে সরকার। এদিকে রমজানের ঠিক আগ মুহূর্তে ফলের ওপর শুল্ককর বৃদ্ধিতে নাখোশ ব্যবসায়ী ও ক্রেতারা।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় দেড়শো ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব জাতীয় কাঁচামাল আমদানি হয়ে থাকে। এর মধ্যে শতাধিক ট্রাক থাকতো আপেল, আঙুর, কেনু, মালটা ও আনার জাতীয় পণ্য। আগে ফল আমদানিতে ২০ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হতো। এতে প্রতিকেজি ফলে সরকারকে রাজস্ব দিতে হতো ১০১ টাকা। হঠাৎ করেই গত ০৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন এক নির্দেশনায় ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে বর্তমানে কেজিতে ১৫ টাকা শুল্ককর বেড়ে দাড়িয়েছে ১১৬ টাকায়। ফলে আমদানি খরচ বাড়ায় দাম বাড়িয়েছে খোলা বাজারে বিক্রেতারা।
এদিকে, ফল কেবল বিত্তশালীদের খাবার নয়। ডেঙ্গু ও সাধারণ জ্বরের রোগীর পথ্য হিসেবে বাড়তি চাহিদা থাকে মাল্টাসহ বিভিন্ন ফলের। এছাড়া রমজানের ঠিক আগমুহূর্তে ফলের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের ফল ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বর্তমানে খুচরা বাজারে এক কেজি আপেল প্রকার ভেদে ৩০০-৩৬০ টাকা, মালটা কেজি ৩০-৩২০ টাকা, কমলা ২৫০-৩০০ টাকা এবং আঙুর প্রকার ভেদে ৪৫০-৫০০ টাকা, ডালিম ৪৫০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
সাধারণ ক্রেতা রাবেয়া বেগম জানান, কেজিতে ফলের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সামনে রমজানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।
বেনাপোল খুচরা বাজারের ফল বিক্রেতা রফিক জানান, শুল্ককর বেড়েছে বলে আমদানিকারকেরা বেশি দাম নেয়ায় খুচরা বিক্রেতাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ায় ক্রেতাও কমেছে।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ সহকারী শ্যামল কুমার নাথ জানান, শুল্ককর বৃদ্ধিতে হঠাৎ করে ফলের আমদানি কমেছে। তবে যে সব ফলজাতীয় পণ্য আসছে দ্রুত খালাসে সহযোগিতা করা হচ্ছে।

ফল আমদানি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা

    November 5, 2026

    যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি

    November 5, 2026

    অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.