নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালে যুদ্ধকালীন যশোর রোডের শরণার্থীদের যুদ্ধ বিভীষিকা, অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধ চিত্র নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচনা করেছিলেন কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। এটি শুধু একটি কবিতাই নয়, বাঙালির আত্মত্যাগের একটি মূল্যবান উপাখ্যানও।
সেই কালজয়ী কবিতা অবলম্বনে গীতিনৃত্যনাট্য মঞ্চস্থ হয়েছে। গতকাল রাতে যশোরের টাউনহল ময়দানের রওশন আলী মঞ্চে। বুদ্ধিজীবী দিবসে সাংস্কৃতিক সংগঠন শেঁকড়ের সদস্যদের মঞ্চায়নে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন।
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতা অবলম্বনে গীতি-নৃত্যনাট্যটি মঞ্চায়নের সময়ে পুরো মঞ্চটি মহান মুক্তিযুদ্ধের প্রতীকী সময়ের রূপ নেয়। ৫০ জন সাংস্কৃতিক শিল্পীদের আধাঘণ্টায় পরিবেশিত নাটকে বাঙালিদের ওপর ব্রিটিশদের নির্যাতন থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধকালীন সময়ে যশোর রোডে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র ঘটনা প্রবাহের প্রতীকী মঞ্চায়নের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। শিল্পী কলাকুশলীদের প্রাণবন্ত এ উপাস্থাপনা দেখে এ সময় উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ দর্শকদের চোখ ছলছল হয়ে ওঠে। নাটকটির নির্দেশনা করেন শেঁকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
শিরোনাম:
- টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
- মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
- শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
- দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
- মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
- আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
- বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
- চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু