Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যশোরে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে নোটিশ
  • জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা যাচাইয়ে যশোরে নতুন কমিটি
  • দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরী সভা
  • যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • পাইকগাছায় চিংড়িঘের দখলের অভিযোগ
  • বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী আবু জাহিদ সোহাগের উঠান বৈঠক
  • আশাশুনিতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ
  • বুধহাটা কলেজিয়েট স্কুল অভিভাবক সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিপুলের বিরুদ্ধে মিলনেনর মামলা

banglarbhoreBy banglarbhoreFebruary 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
উপজেলার ভাইস চেয়ারম্যান ফেইসবুক লাইভে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাদী হয়ে সাইবার সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, “গত ১৫ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে মিলনের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বিপুল। মিলন টাকা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বিপুল। এছাড়া মিলনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন এবং ফেইসবুকে বিভিন্ন মিথ্যা প্রচার চালিয়ে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে নেওয়ার হুমকি দেন বিপুল।
“শেষে চাঁদা না পেয়ে বিপুল হত্যার হুমকি দিয়ে চলে যান। তার জেরে গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিপুল তার নিজের ফেইসবুক থেকে লাইভে এসে শহিদুল ইসলাম মিলন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।”
একজন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে এ ধরনের প্রচারে মান ক্ষুণ্ন হয়েছে। শুধু তাই নয়, এসব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এ কারণে বাদী মিলনের দুই কোটি টাকার মানহানি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
পরিদর্শক সফিকুল বলেন, মামলা গ্রহণের পর পুলিশ বিপুলকে আটক করতে মাঠে নেমেছে।
এ বিষয়ে জানতে বিপুলের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যশোরে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে নোটিশ

    October 14, 2026

    জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা যাচাইয়ে যশোরে নতুন কমিটি

    October 13, 2026

    দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরী সভা

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.