Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২, ২০২৬

আজাদুল কবির আরজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
আজাদুল কবির আরজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মরহুম আজাদুল কবির আরজুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

‘জাগরণের মহাপ্রাণ’ শিরোনামে সোমবার বিকেল সাড়ে ৩টায় মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নবনিযুক্ত নির্বাহী পরিচালক মেরীনা আখতার। সংগঠনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজের পরিচালনায় শোকসভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম।

এ সময় প্রয়াত আজাদুল কবির আরজুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর দীর্ঘদিনের বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা। বক্তব্য রাখেন, জাগরণী চক্র ফাউণ্ডেশনের কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাধারণ পরিষদ সদস্য আবুল হোসেন, অ্যাড. আজিজুর রহমান সাবু, শ্রাবণী সুর, প্রশান্ত কুমার বসু, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (এমএফপি) আজিজুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজীৎ কুমার ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা।

শোকসভায় বক্তারা বলেন, প্রয়াত আজাদুল কবির আরজু ছিলেন মানবতার ফেরিওয়ালা। তিনি জীবনের শেষদিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি স্বপ্ন দেখেছেন মানুষের মর্যাদা প্রতিষ্ঠার। আরজুর সেই স্বপ্নটা যেন বৃথা না যায়, চোখ খুললে যেমন স্বপ্ন হারিয়ে যায়, তেমন যেন না হয়। আমরা চোখ খুললেও যেন দেখতে পাই আরজু’র স্বপ্ন নিয়েই আমরা যুদ্ধের মাঠে আছি। ‘উন্নয়নের কবি’ যে ভাবনাটি আমাদের মাথার ভেতরে এসেছে এই উন্নয়নের ধারণাটি তিনিই আমাদের দিয়ে গেছেন।

শোকসভা শেষে মরহুম মো. আজাদুল কবির আরজু’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১ টা পাঁচ মিনিটে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন আজাদুল কবির আরজু। তিনদফা জানাজা শেষে তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.