Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরবরাহ বৃদ্ধি : বাগআঁচড়ায় সবজির বাজারে স্বস্তি
  • যেভাবে চলছে অভয়নগরে লাইসেন্স বিহীন রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার!
  • মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক সংস্কার : ঠিকাদার উধাও, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ
  • চাঁদাবাজি-ঘের দখল : আল আমিনের পদত্যাগ দাবিতে রামপালে বিক্ষোভ
  • যশোরে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
  • বিক্রেতায় ডালায় হরেক রকম শীতের সবজিতে ক্রেতা সন্তুষ্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিশ্ব পানি দিবসে উপকূলবাসীর কলসবন্ধন

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
‘মাটির নিচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগরে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে। এ সময় স্থানীয় শতাধিক গৃহিনীরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না” পানি বাণিজ্যিকিকরণ বন্ধ করো, আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। শরুবের ডিরেক্টর সোহেল রানা বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। হিমাদ্রি রাজ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমুখ।

উপকূলবাসী বিশ্ব পানি দিবস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সরবরাহ বৃদ্ধি : বাগআঁচড়ায় সবজির বাজারে স্বস্তি

    November 14, 2026

    যেভাবে চলছে অভয়নগরে লাইসেন্স বিহীন রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার!

    November 14, 2026

    মহেশপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা : ঘাতক জসিম আটক

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.