Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • লক্ষাধিকের বদলে ৩০ হাজার চামড়া রাজারহাটে ব্যবসায়ীদের মাথায় হাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৮, ২০২৪

ভোমরায় বিজিবির হাতে ২ ভারতীয় নাগরিক আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ভোমরা সংবাদদাতা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আইসিপি গেট ভেঙে মদ্যপ অবস্থায় পিকআপ ভ্যান চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত দুইটার দিকে ভোমরাস্থল বন্দর সীমান্ত থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনায় বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবিন কুমার দুঃখ প্রকাশ করেছেন।

আটক ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গ নগর গ্রামের প্রকাশ সরকার ও দিলু সরকার।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার দিন রাতে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় মদ্যপ অবস্থায় পিকআপ ভ্যান চালিয়ে আটক দুই ভারতীয় নাগরিক বিএসএফ ও বিজিবির আইসিপির গেট, ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করে সদর দপ্তরে নিয়ে আসা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা

যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.