Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ইউএনও অফিসের কর্মচারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল আহ্বায়ক

banglarbhoreBy banglarbhoreMarch 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। তিনি বলেন, ‘যুবদল সুশৃঙ্খল দল।

বিশৃঙ্খলাকারীদের এই দলে জায়গা নেই। দলের গঠনতন্ত্র যারা মানবে না, দলের বদনাম যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুবদল। সে জেলা উপজেলার যেকোন নেতাই হোক।’

যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পেশিশক্তি প্রদর্শনপূর্বক প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে অসদাচরণের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মনিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দলের প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। প্রসঙ্গত, গত ৫ আগস্ট বুধবার বিকেলে মনিরামপুর উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহবায়ক রিয়াদের নেতৃত্বে মারপিটের শিকার হন নাজির শাহিন আলম। পরের দিন বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন মনিরামপুর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। যেখানে অংশ নেন ইউএনও নিশাত তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এই ঘটনার পর থেকে উপজেলা প্রশাসন ও বিএনপির একটি অংশের মধ্যে বৈরিতা বিরাজ করছে।

ইউএনও অফিসের কর্মচারী মণিরামপুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.