Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মধুমেলায় ‘আদাব’ মঞ্চায়িত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাগরদাঁড়িতে চলমান মধুমেলায় ব্যঞ্জন থিয়েটার যশোরের পরিবেশিত ‘আদাব’ নাটকটি দর্শকদের মন জয় করেছে। সোমবার বিকেলে মেলার চতুর্থ দিনে মধু মঞ্চে নাটকটি প্রদর্শীত হয়। মান্নান হিরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহিন ইসলাম বিশাল। নাটকটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন শেখের অভিনয় বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে।

নাটকে মিলন শেখ একজন কাগজের হকারের চরিত্রে অভিনয় করেন। নাটকের এক দৃশ্যে, তিনি একজন রাস্তার ঝাড়ুদারের (মেথর) সাথে কথোপকথনে সমাজের শ্রেণি বৈষম্য তুলে ধরেন। তাঁর সংলাপ, ‘ধূর ব্যাটা রাস্তা ছাড়, কাগজ আনতে যাবো, তারপর সে কাগজ সাহেবদেরকে বিলি করবো, সাহেবরা সে কাগজ পড়ে তবেই অফিসে যাবে, ভদ্রলোকের চাকরি তো করিস না, তা বুঝবি কি একটু দেরি হলেই আমার চাকরি নট থাকো সালা উপস’, দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এই সংলাপটি একদিকে যেমন হকারের দৈনন্দিন জীবনের কষ্ট ও উদ্বেগকে ফুটিয়ে তোলে, তেমনই সমাজের উঁচু স্তরের মানুষদের উপর তাদের নির্ভরশীলতাও প্রকাশ করে।

নাটক শেষে মিলন শেখের সাথে কথা বললে তিনি সমাজের সকল স্তরের মানুষের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘মানুষ সবাই সমান, হকারও একজন মানুষ, মেথরও একজন মানুষ। প্রত্যেকটা মানুষকেই সম্মান করতে হবে।’ তাঁর এই বক্তব্য নাটকের মূল সুরের সাথে একাত্ম হয়ে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে।

‘আদাব’ নাটকটি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও মর্যাদার বার্তা বহন করে। মিলন শেখের সাবলীল অভিনয় এবং তার দেওয়া তাৎপর্যপূর্ণ বক্তব্য নাটকটিকে আরও বেশি অর্থবহ করে তুলেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.