Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৭, ২০২৬

যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় একটি দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শুক্রবার ভোররাতে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে মমিন গাজী (৩৫) এবং একই গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী। অভিযানে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় একই এলাকার সোবহান গাজী নামে আরও এক আসামি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে মণিরামপুরের রোহিতা বাজারে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘জাহিদ টেলিকম’-এর মালিক জাহিদ হোসেন আছরের নামাজ আদায় করতে যান। যাওয়ার সময় তিনি দোকানের ক্যাশ ড্রয়ারে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে কলাপসিবল গেট টেনে দেন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান দোকানের গেট খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে সব টাকা চুরি হয়ে গেছে।

ঘটনার পরপরই ডিবির সাইবার ক্রাইম ইউনিট তদন্তে নামে। শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে পাইকগাছায় নিজ বাড়ি থেকে প্রথমে মমিন গাজীকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে সোবহান গাজীর বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে তার ঘরের বিছানার চাদরের নিচ থেকে ৫০ হাজার টাকা ও চুরিতে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে সকাল ৬টা ৪০ মিনিটে নোয়াকাটি এলাকা থেকে চক্রের আরেক সদস্য রফিক গাজীকে আটক করা হয়।

ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, আটক মমিন গাজীর বিরুদ্ধে চারটি এবং রফিক গাজীর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক মমিন গাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.