মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমরাব রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলী মালাধরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় কৃষকরা জানায়, ইদ্রিস আলী তিন বছর আগে ওই মাঠের ২০ শতক জমিতে ড্রাগন ফলের বাগান করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। আগামীতে আরও বেশি ফল বিক্রি করতে পারতেন। কিন্তু রাতের কোন এক সময় প্রতিপক্ষ বাগানে ঢুকে সকল ড্রাগন গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলী বলেন, আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর আগে গেল বছরের ১৫ নভেম্বর এক বিঘা জমির ড্রাগন গাছ তারা কেটে দিয়েছিলো।
শিরোনাম:
- উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
- বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
- মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
- যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
- কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
- বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
- তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা

