কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহ কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পাওয়ার ট্রিলার প্রতিযেগিতা। উপজেলার ফুলবাড়ি জব্বার স্যারের মটরের মাঠে বুধবার এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠজুড়ে হাজারো মানুষের ঢল নামে।
আয়োজকদের সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জায়গায় পাওয়ার ট্রিলার প্রতিযোগিতা দেখে কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামের যুব সমাজ দীর্ঘদিন ধরে খেলাটি গ্রামে আয়োজনের জন্য স্বপ্ন লালন করে আসছিলেন। সে মোতাবেক বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের ১০ টি জেলার ২ শ ৫০ টি পাওয়ার ট্রিলার অংশগ্রহণ করে।
তবে সময় স্বল্পতার কারনে ১২০ টি পাওয়ার ট্রিলাকে খেলা করাতে পারেন আয়োজক কমিটি। বাকিরা ফিরেন খেলা না করেই।
প্রতিযোগিতা উপলক্ষে এদনি সকাল থেকে কোটচাঁদপুরের ফুলবাড়ি জব্বার স্যারের মটরের মাঠে জড়ো হতে থাকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাওয়ার ট্রিলার। এরপর সকাল ১০ টা থেকে শুরু হয় প্রতিযোগিতা।
যা চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। খেলায় ১ম স্থান অধিকার করে খাশি ছাগল জিতে নিয়েছেন কোটচাঁদপুরের সারুটিয়া গ্রামের নাঈম হোসেন, দ্বিতীয় পুরস্কারের খাশি ছাগল পেয়েছেন যশোরের বাঘারপাড়ার মানিক বিশ্বাস।এ ছাড়া তৃতীয় ও চতুর্থ হয়েছেন দর্শনার টনি হোসেন ও জয়নাল আবেদিন। পঞ্চমস্থান অধিকার করেছেন হরিণাকুণ্ডুর প্রান্ত ইসলাম ও ষষ্ঠ হয়েছেন যশোরের খাজুরার সবুজ হোসেন।
আয়োজক কমিটির শাহিন হোসেন ও তরিকুল ইসলাম বলেন, আমাদের জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় পাওয়ার ট্রিলার প্রতিযোগিতা দেখেছি। সেই থেকেই ওই খেলাটি আমরা আয়োজনের চেষ্টা করি।
বৃষ্টি আর বৈরি আবহাওয়া উপেক্ষা করে বুধবার সকাল ১০ টা থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত চলে। আর এই খেলা দেখতে সকাল থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে জব্বার স্যারের মটরের মাঠে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন আয়োজনের খবরটি আমি পেয়েছি। শুনলাম অনেক মানুষ খেলাটি উপভোগ করেছেন।
