Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

 

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে মামলার আসামিদের উপস্থিতিতে ৩ নম্বর সাক্ষী ইব্রাহিম, ৪ নম্বর সাক্ষী হযরত ও ৫ নম্বর সাক্ষী দেলোয়ারের সাক্ষ্য রেকর্ড করেছেন শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করে বাকি সাক্ষীদের মধ্য থেকে দশজনের  সাক্ষ্য গ্রহণের জন্য সময় নির্ধারণ করেছেন বিজ্ঞ আদালত। চাঞ্চল্যকর এ মামলায় সর্বমোট ৩৭ জন সাক্ষী রয়েছেন।

 

এর আগে মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে রোববার ও আজ সোমবার মোট ছয় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

ধারাবাহিকভাবে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, মামলার কার্যক্রম প্রতিদিনই এগিয়ে নেয়া হচ্ছে যাতে ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করা যায়। মঙ্গলবার ৩৭ সাক্ষীর আরও দশ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

 

৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন।

দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.