Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreমার্চ ৭, ২০২৫No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরায় তৃতীয় শ্রেণির শিশু কন্যা ধর্ষণের অভিযোগে শুক্রবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে সচেতন মাগুরাবাসী। জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী চরপাড়া গ্রামের শত শত মানুষ ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড় অবস্থান নিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন নিজনান্দুয়ালী চরপাড়া গ্রামের মুফতি রাশেদুল ইসলামসহ অন্যরা। সমাবেশে বক্তারা অবিলম্বে শিশু ধর্ষককারী হিটু ও তার ছেলে সজিবের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। মাগুরা সদর থানার সামনে এসে অবস্থান করে একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মিরাজুল ইসলাম দুপুরে সদর থানা চত্বরে সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হিটু শেখ (৫০) ও তার ছেলে সজীব শেখ (১৮) কে পুলিশ আটক করেছে। ভিকটিম ঢাকায় থাকার কারণে এখনো মামলা হয়নি। ধর্ষিত শিশুটি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমরা ভিকটিমের পরিবারের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করছি। এ ঘটনায় এখনো তদন্ত চলছে।

বিক্ষোভ মিছিল মাগুরা সড়ক অবরোধ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

ডিসেম্বর ১, ২০২৫

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

ডিসেম্বর ১, ২০২৫

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

ডিসেম্বর ১, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.