মাগুরা সংবাদদাতা
মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক ২ রোহিঙ্গা হলেন আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫)। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্প থেকে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা পুলিশের হলরুমে প্রেসব্রিফিং এ জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে থেকে আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্পের বাসিন্দা। মাদক বিক্রির জন্য তারা বাস যোগে মাগুরাতে আসে। প্রাথমিক জিগাসাবাদে তারা ইয়াবা পেটের মধ্যে লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে এ ২ রোহিঙ্গাকে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে আল্ট্রাসোনো করে ওয়াশের মাধ্যমে পেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে থাকা মোট ১ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
শিরোনাম:
- ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
- শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
- ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
- শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
- ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
- যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
- ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
- ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা