মাগুরা সংবাদদাতা
মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক ২ রোহিঙ্গা হলেন আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫)। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্প থেকে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা পুলিশের হলরুমে প্রেসব্রিফিং এ জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে থেকে আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্পের বাসিন্দা। মাদক বিক্রির জন্য তারা বাস যোগে মাগুরাতে আসে। প্রাথমিক জিগাসাবাদে তারা ইয়াবা পেটের মধ্যে লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে এ ২ রোহিঙ্গাকে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে আল্ট্রাসোনো করে ওয়াশের মাধ্যমে পেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে থাকা মোট ১ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
শিরোনাম:
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
- শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
- কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
- ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
- বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
- যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
- এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা