Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
  • গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
  • যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা
  • গরু-ভেড়ার অবাধ বিচরণ আশাশুনি-বুধহাটা সড়কে
  • পোফ’র রজত জয়ন্তী উদযাপন
  • বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় : গাছের ডাল ছাঁটার নামে বড় লগ কাটার অভিযোগ
  • যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
  • মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তেশ্বরীর দু’প্রান্তের অবৈধ বাধ অপসারণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

banglarbhoreBy banglarbhoreAugust 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বৃহত্তর হরিণার বিলের পানি নিস্কাশন অব্যাহত রাখতে যশোরের মুক্তেশ্বরী নদীর দুই প্রান্তে অবৈধভাবে বাঁধ দেয়ার প্রতিবাদে ও অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার বিকেলে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর বাঁধ অপসারণ ও সন্ত্রাসীদের কাছ থেকে দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসী গণমিছিল, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, মুক্তশ্বেরী নদীর একটি শাখা বিল হরিণা নামে পরিচিত। যেটি চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত। ১৯৯৫ সাল থেকে দখলদার কামাল হকসহ একটি সন্ত্রাসী চক্র প্রশাসনের একটি পক্ষের সহযোগিতায় জালিয়াতি ও কারচুপি করে নিজেদের দখলে নেয়। ওই চক্রটি খালের দুইপ্রান্তে বাঁধ দিয়ে নদীর পানির প্রবাহ বন্ধ করে দেয়। এতে করে বৃহত্তর হরিণা বিলসহ আশেপাশের কয়েকটি বিলের পানি নিস্কাশন বন্ধ হয়ে যায়।

হাজার একর জমি বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে থাকে। কৃষি জমি বাঁচানোর জন্য এলাকাবাসী আদালতের আশ্রয় নিলে আদালত রায় দেন, সরকারি নদীতে বাঁধ দিয়ে প্রবাহ আঁটকানো যাবে না। দখলমুক্ত থাকবে। কিন্তু দখলদারদের ক্ষমতার জোরে সেই রায় বাস্তবায়িত হয়নি। উল্টো এলাকার সাধারণ মানুষকে মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। ২০০৭ ও ২০২৪ সালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে কোন প্রতিকার হয়নি।

সরকারের পতনের পর এলাকাবাসী মুক্তেশ্বরী নদীর দখলকৃত শাখাটির বাঁধ অবমুক্ত করে হরিণা বিলের হাজার হাজার একর জমির জলাবদ্ধতা নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেয়। তারপর থেকে দখলদার সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগিতায় মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশের একজন কর্মকর্তা আন্দোলনকারীদের আলাদাভাবে ডেকে হুমকি দিচ্ছেন।

হরিণা বিলের পানি নিস্কাশন অব্যাহত ও সাধারণ মানুষকে প্রশাসনিক হয়রানি মুক্ত রাখার দাবি করেন তারা। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতুড়িয়া এলাকার নুর ইসলাম নুরু, মাসুদুর রহমান টিটো, মাসুদ রানা, পবিত্র রায়, আলমগীর হোসেন, নিতাই রায়, রবিউল ইসলাম, নিতাই রায়, রবিন বর্মন, শেখ এনামুল হকসহ শত শত জনতা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

    October 31, 2026

    গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান

    October 31, 2026

    যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.