Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
  • যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)
  • যশোর সদরে নবনিযুক্ত শিক্ষা কর্তাকে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
  • তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
  • চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের

পাউবো’র চিঠিতে সেতু ও প্রাচীর সরাতে রাজি
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদীর ওপর গড়ে ওঠা আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশেষে স্বীকার করেছে, তারা নদী দখল করেই স্থাপনা নির্মাণ করেছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেয়া নোটিশের পর প্রতিষ্ঠানটি নিজ খরচে সেতু ও সীমানা প্রাচীর সরিয়ে নেয়ার সম্মতি জানিয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, সিএস ম্যাপ অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতাল নদীর খাস জমিতে প্রায় ৬১ শতক জায়গা দখল করেছে। যাতায়াত সুবিধার জন্য নদীর ওপর কংক্রিটের খুঁটির ওপর লোহার সেতু নির্মাণ করায় নদীটি মৃতপ্রায় অবস্থায় পৌঁছায় এবং শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আদ্-দ্বীন উইমেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি ২০০৫ সালে নির্মিত হলেও অনুমতি নেয়া হয়নি, তারা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেছেন, তারা পূর্বে অন্য জায়গার বিনিময়ে বর্তমান জমি পেয়েছেন এবং জানতেন না এটি খাস জমি। বর্তমানে তারা আইনসম্মত একটি পরিবেশবান্ধব স্থায়ী সেতু নির্মাণের অনুমতিও চেয়েছেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানিয়েছেন, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অপসারণ প্রক্রিয়া শুরু হবে। যেহেতু আদ্-দ্বীন নিজ খরচে এসব স্থাপনা সরাচ্ছে, তাই পাউবোর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মে ৮, ২০২৬

যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ৮, ২০২৬

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

মে ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.