Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের ‘চিহ্নিত সন্ত্রাসী’ দেলু গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreজুন ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট আটটি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে খোলাডাঙ্গা তিনরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

বুধবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, দেলুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে তিনি নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমায় আহত হয় ওই এলাকার সজিব আহমেদ (৭) ও মেয়ে খাদিজা (৫)।

পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শিশু খাদিজার মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলার তদন্তে বেরিয়ে আসে, বিস্ফোরিত বোমাটি ওই স্থানে রাখার সাথে দেলুর সম্পৃক্ততা রয়েছে। এমনকি তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। তদন্তে মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়েছে এবং একই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, দেলু আওয়ামী লীগ সরকারের আমলে নানা ধরনের নৈরাজ্যে জড়িত ছিলেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। সরকার পতনের পর তিনি বিএনপি নেতা সেজে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, যা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.