Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শায় চাঁদার দাবিতে শরিফুল ইসলাম (৩৮) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
রোববার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শরিফুল ইসলাম রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার দিন শরিফুল প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রীর কাজে যাওয়ার সময় আতিকুর, রশিদ ও মুকুল লোকজন নিয়ে তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে এনে রুদ্রপুর বাজারে নিয়ে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তাকে বৈদ্যতিক খুঁটির সাথে বেঁধে হাতুড়ি ও বাঁশের লাটি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শরীফুলের পিতা ছাবেদ আলী বলেন, ২০ লাখ টাকার দাবিতে তার ছেলেকে তুলে নিয়ে পিটিয়ে জখম করেছে আতিকুর, মুকুল ও তার সহযোগিরা।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, মারপিটের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, ভুক্তভোগী শরিফুলের আপন চাচা শুকুর আলী রুপা পাচারের কারবার করতেন, শরিফুল ছিলেন শুকুর আলীর কর্মচারী। হঠাৎ চাচা শুকুর আলীর ৯ লাখ টাকার রুপা খোয়া গেলে তিনি শরিফুলের উপরে দোষ চাপান।

পরে শরিফুল চাচা শুকুর আলীকে সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিমাংসা করে নেয়। কিছু দিনপর জানাজানি হয় শরিফুল না রুপা আত্মসাৎ করেন একই এলাকার আতিকুর নামে এক যুবক। এরপর আতিকুর শরিফুলকে ৬ লাখ টাকা দেবে মর্মে ১ লাখ টাকা নগদ ও ৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু চেকটি নগদায়ন না হওয়ায় শরিফুল ও আতিকুরের মধ্যে বিরোধ শুরু হয়। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় শরিফুল, আতিকুরের কাছ থেকে আরও ২ লাখ টাকা আদায় করে। এ নিয়ে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জুন ৭, ২০২৬

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি

জুন ৭, ২০২৬

পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.