Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের নবাগত পুলিশ সুপারের যোগদান

banglarbhoreBy banglarbhoreMarch 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন রওনক জাহান। রোববার সকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে কখনো এই জেলায় নারী জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রধান নারী হিসাবে কেউ দায়িত্ব পালন করেনি। স্বাধীনতার ৫৩ বছর পর সর্বপ্রথম নারী এসপি পদে দায়িত্বপালন করছেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান। জেলা পুলিশের একটি সূত্রে জানিয়েছে, আগামীকাল থেকে যশোরের সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।


গত (৪ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে ডিএমপির উপকমিশনার রওনক জাহানকে যশোরের এসপি পদে পদায়ন করা হয়। একই প্রজ্ঞােপনে যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়। যদিও এর আগে জিয়াউদ্দিনকে গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে প্রত্যাহার করা হয়েছিলো।

যশোরে যোগদান
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.