Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে স্মার্ট সবজি প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
  • এনজিও’র ভূমিকা ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা
  • যশোরে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে যশোর হার্ট ফাউন্ডেশন
  • যশোরে শিশুর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার 
  • কোটচাঁদপুর বাজারে একসাথে ৫ দোকানে চুরি
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন নিহত, আহত ১০ 

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন নিহত, আহত ১০ 
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।  শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার ছাতিয়ানতলায় দুটি মোটরসাইকেলের ও দুপুরে  যশোর- নড়াইল মহাসড়কে  সদরের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এরমধ্যে ছাতিয়ানতলার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের  আটরা ফাঁড়িতে কর্মরত কনস্টেবল ফজলুল হক ঘটনাস্থলে মারা যান। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। নিহত অপরজন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে রিয়াল হাসান। আর আহত ব্যক্তি হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন হোসেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলযোগে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় পৌঁছলে যশোরমুখী মামুনের মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত রিয়ালও মারা যান। এছাড়া আহত মামুনের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।
তিনি আরও জানান, একই দিন দুপুরে ভাটিয়াপাড়া থেকে  যশোরের দিকে আসা লোকাল বাস ও যশোর থেকে নড়াইলের দিকে যাওয়ার সময় কোতয়ালী থানার ফতেপুর ইউনিয়নের যশোর- নড়াইল হাইওয়ে রাস্তার বিজলী পেট্রোল পাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে উভয়গাড়ির চালক ও তাদের সহকারী এবং যাত্রীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে যশোর  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতররা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগা এলাকার মোস্তফা, বুধোপুর গ্রামের অনিক, রিত্তিক, করিমপুর গ্রামের রিয়াজুল, ছয়বাড়িয়া গ্রামের জুয়েল ও চাড়াভিটা গ্রামের সাকিব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে স্মার্ট সবজি প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

এনজিও’র ভূমিকা ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা

এপ্রিল ৩০, ২০২৬

যশোরে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.