Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৩০, ২০২৬

যশোরে স্মার্ট সবজি প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে স্মার্ট সবজি প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে স্মার্ট উচ্চমূল্যের ফসল (সবজি) প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশিজনরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন ও জাগরণী চক্র ফাউণ্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হক।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরীনা আখতার।

প্রধান অতিথি আলমগীর বিশ্বাস তার বক্তব্যে বলেন, ‘টেকসই কৃষি উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশিদারদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের উৎপাদিত পণ্যের নিরাপদ বাজার সংযোগ নিশ্চিত করতে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি কৃষক, কোম্পানি, এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের আহ্বান জানান’।

সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মেরীনা আখতার বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ উৎপাদন এবং বাজার সংযোগ জোরদারে কাজ করা হচ্ছে। তিনি অংশিজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান’।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.