Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
  • যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)
  • যশোর সদরে নবনিযুক্ত শিক্ষা কর্তাকে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
  • তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
  • চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দম্পতিকে মারধর

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৫, ২০২৩Updated:ডিসেম্বর ২৬, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেতক
যশোরে এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক দম্পতিকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে শহরতলীর মুড়লী খা’পাড়ায় ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী মেহেদী হাসান রনি কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- মুড়লী খা’পাড়ার শাহাজান আলী, তার ছেলে শান্ত, একই এলাকার ইমামুল হোসেন ও আব্দুর রহমান।
বাদী মেহেদী হাসান রনি অভিযোগে বলেছেন, তিনি যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীর নাছিম চৌধুরীর ছেলে। কিন্তু মুড়লী খা’পাড়া শ^শুর বাড়িতেই বসবাস করেন। এলাকার আরমান ও জয় কিশোর অপরাধী হিসেবে চিহ্নিত। রাস্তা দিয়ে চলাচলের পথে ওই দুইজনে বাদীর শ্যালিকাকে প্রায়ই সময় উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই দুইজনের অভিভাবকদের জানানো হলে বাদীর শ^শুরের পরিবারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে কিশোর অপরাধীরা। তারই জের ধরে গত ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে আসামিরা ধারালো চাকু, হকিস্টিক, লোহার রড ও লাঠিসহ বিভিন্ন ধরণের দেশিয় অস্ত্র নিয়ে বাদীর শ^শুর মৃত মোহাম্মদ আলী বাবু বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় গালিগালাজ করতে নিষেধ করেন বাদী মেহেদী হাসান রনি। এতে আরো ক্ষিপ্ত হয়ে রনিকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে ঘর থেকে রনির স্ত্রী উর্মি খাতুন এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
কিন্তু এরপরও থেমে নেই আসামিরা। বাদীর শ^শুর বাড়ির সামনে এসে আবারো গালিগালাজ করছে বলে জানিয়েছেন উর্মি খাতুন। এই ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে আসামিদের ভয়ে জীবনাশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন রনিসহ তার শ^শুর বাড়ির লোকজন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মে ৮, ২০২৬

যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ৮, ২০২৬

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

মে ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.