বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায় প্রেমিকাকে জুসে চেতনানাশক মিশিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিক তাজকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, তাজের সঙ্গে তার দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নেয় এবং কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়।
ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু আনন্দ, যিনি শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে।
ফ্ল্যাটে ঢোকার পর তাজ তরুণীকে জুস খাওয়ায়, যাতে আগে থেকেই চেতনানাশক মেশানো ছিল। জুস পান করার পর তরুণী অর্ধচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তাজ তাকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়।
পরবর্তীতে তরুণী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর তাজ পালিয়ে যায়। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আটক তাজ শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে।
শিরোনাম:
- দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
- সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
- কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
- চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
- মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
- শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

