Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের
  • ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
  • পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা বুধবার সকালে অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাটির আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এবং সহযোগিতায় ছিল নেটজ বাংলাদেশ। “প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ-হোপ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, নারী ও কিশোরীদের ক্ষমতায়ন এবং তাদের সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা প্রদান এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন এলাকায় মানবাধিকার পরিস্থিতি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম আরও জোরদার করার ওপর মতামত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা সিএসও’র সভাপতি অনুপমা মিত্র। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহাজাহান নান্নু, সুফিয়া পারভীন, অশোক কুমার বিশ্বাস, শানজীদা খাতুন, আহসান হাবীব, শেখ রাকিবুল ইসলাম নয়ন, শামসুজ্জামান স্বজনসহ অন্যান্য সিএসও সদস্যরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের

এপ্রিল ১৪, ২০২৬

ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়

এপ্রিল ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.