Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

 বিদেশে পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
banglarbhoreBy banglarbhoreমে ৩১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
যশোর প্রতিনিধি
বৈধভাবে ছেলেকে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন যশোরের এক ভুক্তভোগী। প্রতারণার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে হত্যার হুমকির অভিযোগ এনে শনিবার (৩১ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন বাঘারপাড়া উপজেলার তৈলধান্যপুড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে শরিফুল ইসলামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্বশুর মো. শাহাদত হোসেন।
বক্তব্যে বলা হয়, শরিফুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদকে ইতালিতে ভালো বেতনের চাকরির কথা বলে প্রতারক চক্রের সদস্যরা ১৬ লাখ টাকায় চুক্তি করেন। এরপর জমি বিক্রি, সুদে ধার ও সহায়-সম্বল বিক্রি করে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধাপে ধাপে টাকা পরিশোধ করেন শরিফুল।
চুক্তি অনুযায়ী ইতালিতে পাঠানোর কথা থাকলেও প্রতারকরা শাহেদকে প্রথমে দুবাই, সেখান থেকে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা হয়ে কাজাখস্তানে পাঠান। কাজাখস্তানে পুলিশ আটক করলে চক্রের সদস্য আলমগীর হোসেন মুক্তিপণের মাধ্যমে তাকে ছাড়িয়ে নেন। এরপর শাহেদকে লিবিয়ায় নিয়ে গিয়ে আটকে রেখে আরও দফায় দফায় মোট ২০ লাখ টাকা দাবি করেন তারা।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সব মিলিয়ে শরিফুল ইসলামের কাছ থেকে প্রতারকরা মোট ৩৬ লাখ টাকা আদায় করে। পরে শাহেদকে দেশে ফেরত পাঠানো হলেও টাকাগুলো ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে এবং শেষমেশ প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় শরিফুল ইসলাম বাঘারপাড়া আমলী আদালতে একটি মামলা করেছেন (সি আর মামলা নং ২৪৫/২৫, তারিখ ২২/০৫/২০২৫)। মামলায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ এর পাশাপাশি দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিরা হচ্ছে একই গ্রামের মোঃ নাজমুল হাসান বিপ্লব,বিপ্লবের পিতা হায়দার আলী (৬৮) স্ত্রী কাকলী বেগম (৩৫),বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০)সহ অজ্ঞাতনামা ৩/৪
সংবাদ সম্মেলনে শরিফুল ইসলামের পক্ষে তার শ্বশুর আদালতের সুদৃষ্টি কামনা করে প্রতারকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা এবং আত্মসাৎ করা ৩৬ লাখ টাকা ফেরতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম, তার স্ত্রী স্বপ্না বেগম, ভাই রবিউল ইসলাম, মামা আজিজুল হক, আলতাব হোসেন, জামির হোসেন এবং বিদেশফেরত ভুক্তভোগী ছেলে শাহেদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.