Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নানা আচারে দোলযাত্রা উদযাপিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪১তম জন্মতিথি ও দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার গৌরপূর্ণিমা তিথিতে সনাতন ধর্মীয় নানা আচার অনুষ্ঠান শেষে আবিরে-আনন্দে আলোচনাসভা, নৃত্যে, পূজা-হোমযজ্ঞে উদযাপিত হয়েছে দোল পূর্ণিমা।

এদিন সকালে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা, মঙ্গল শোভাযাত্রা ও রঙের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘এসো ঋত-ঋদ্ধির পথে’ এমন আহ্বান জানিয়ে কলেজের অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয়তলা হলরুমে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীতিশ কর্মকার, গণিত বিভাগের অধ্যাপক অসীম কুমার দত্ত।

আলোচনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, সনাতন বিদ্যার্থী সংসদ যশোর জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার দে, সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার, মাইকেল মধুসূদন কলেজ শাখার সভাপতি সাবেক সভাপতি কাজল মণ্ডল।

সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ মাইকেল মধুসূদন কলেজ শাখার সভাপতি অতনু ঘোষ। গীতাপাঠ করেন ঋতুপর্ণা হালদার। সঞ্চালনা করেন অক্ষয় মল্লিক।

বক্তারা সবাইকে মানবকল্যাণে ব্রতী হবার আহ্বান জানান। অনুষ্ঠান থেকে যশোর মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

শেষে ক্যাম্পাসে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। এরপর দোলপূর্ণিমার মূল আকর্ষণ পরস্পরকে আবির মাখিয়ে উৎসব উদযাপন করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে ও মন্দিরে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরের রঙে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন, গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন।

দোল উৎসব মূলত ছোটদের কাছে বেশি রঙিন। তবে সব বয়সের নারী পুরুষই একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেন। কেননা মনের কালিমা মুছে স্বচ্ছতার রঙে রঙিন হবার দিন এটি। কম বয়সিরা বয়সে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয়।

এছাড়া, যশোর সিদ্ধেশ্বরী কালী মন্দির, নীলগঞ্জ মহাশ্মশান, বেজপাড়া পূজা সমিতি মন্দির, পশ্চিম-বারান্দী নাথ পাড়া সার্বজনীন মন্দিরসহ পাড়া মহল্লা ও বাড়িতে বাড়িতে দোল পূজার আনুষ্ঠানিকতা পালন হয়েছে। শাস্ত্র মেনে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরের রঙে রাঙিয়ে পূজা ও কীর্তন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.