Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNovember 19, 2024Updated:November 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের রেলরোডের চারখাম্বার পাশে অবস্থিত অরিয়ন হোটেলের সামনে এক বাড়ির তিনতলা ফ্ল্যাট থেকে যুবক রজত কাঞ্চন সাহা স্বপ্নীলের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্নীল স্থানীয় রবিতোষ সাহার ছেলে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্বপ্নীলের পারিবারিক জীবন নিয়ে অশান্তি তৈরি হয়। স্বপ্নীল মুসলিম এক মেয়েকে বিয়ে করার পর তার পরিবারে সৃষ্ট অশান্তি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একই সঙ্গে তিনি মাদকাশক্তি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার মধ্যে নড়াইলের একটি ডাকাতি মামলা এবং মাদক সেবনসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এই সব বিষয়ও তার আত্মহননের পেছনে অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে এলাকাবাসী তিনতলা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেতে শুরু করেন। পরে স্বপ্নীলের ঘর থেকে সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্বপ্নীলের বাবা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তার মা আইসিইউতে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবারের সদস্যরা গভীর শোকাহত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.