Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের লালদীঘিপাড় দলীয় কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরের কারবালায় শায়িত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম আজাদ। সম্মানিত অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী রবু, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও হাবিবুল ইসলাম কচি, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহসভাপতি খান আলী রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান সাগর, ওমর ফারুক রুম্মন, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্য, সদর উপজেলা আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন ও সদস্য সচিব মাসুদ কায়সারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.