Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৭, ২০২৬

যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয়।

সকাল ৯টায় রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন। একই সময়ে ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর সকাল ৯টা ২০ মিনিটে প্রেসক্লাব যশোরের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেলোয়ার হোসেন খোকন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, কোষাধ্যক্ষ চিন্ময় সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানবসেবা ও দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.